Skip to content

All Posts

Menu
  • Home
  • Funny Post
  • Viral Post
Menu

আলামিন আর তার ৪ বছরের শিশুকন্যা

Posted on May 22, 2025

★ আলামিন আর তার ৪ বছরের শিশুকন্যা – এই নিয়ে আলামিনের বর্তমান সংসার। ভোলা জেলার বাসিন্দা আলামিন পেশায় একজন রিক্সাচালক। কিন্তু ছোট্ট মেয়েকে কার কাছে রেখে যাবেন আলামিন, যখন রিক্সা নিয়ে বাইরে যাাবেন? মেয়েকে দেখার মতো তো আর কেউ নেই।

তাই বাধ্য হয়েই শিশু নুহাকে সাথে নিয়েই সারাদিন রিক্সা চালান আলামিন। দুপুরে হোটেলে একসাথে খাওয়া। সারাদিন একসাথে রিক্সায় এই জায়গা থেকে ওই জায়গায় খ্যাপ মারা, হোটেল থেকে বাবা-মেয়ের জন্য কিছু খাবার নিয়ে রাতে একসাথে বাসায় ফেরা, মেয়েকে গোসল করানো, খাওয়ানো, নিজে খাওয়া, তারপর সারাদিনের ক্লান্তি নিয়ে বিশ্রাম।
পরেরদিন সকালে আবার ঠিক একইভাবে বাবা-মেয়ের একসাথে জীবনযুদ্ধে নেমে পড়া। এভাবেই এগিয়ে চলছে আলামিনের জীবনের গল্প।

* অভাবের সংসার হলেও কিছুদিন আগেও আলামিনের জীবনটা ছিল আরো সুন্দর, আরো আনন্দের। ছয় বছর আগে কুলসুমকে বিয়ে করেছিলেন আলামিন। কিছুদিন পর, তাদের ঘরে আসে ফুটফুটে কন্যা নুহা। ঘরে স্ত্রী, আদরের ছোট্ট মেয়ে। সারাদিন পরিশ্রম করলেও, অল্প আয় হলেও, সংসারে আনন্দের অভাব ছিলো না। খুব ভালোভাবেই কেটে যাচ্ছিলো তাদের অভাবমেশানো ভালোবাসার সংসার।

* কিন্তু সংসার জীবনের পাঁচ বছর যাওয়ার পর হঠাৎ করে শয়তান ঘাঁড়ে চেপে বসে কুলসুমের।
অন্য একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একদিন মেয়ে, সংসার সবকিছু ফেলে রেখে নিজের কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ওই ছেলের সাথে। আলামিনের সুখের ঘরে হঠাৎ করেই দুঃখের আগুনের শিখা জ্বলে উঠলো।
ছোট্ট মেয়েকে নিয়ে আলামিন পড়ে গেল বিপদে। কোনটা, কিভাবে সামলাবে কিছুই বুঝে উঠতে পারছিলো না।

এরই মধ্যে ২০ দিন কেটে গেলো। হঠাৎ একদিন কুলসুমকে নিয়ে কুলসুমের বাবা হাজির হয় আলামিনের বাসায়। আলামিনকে অনেক অনুনয় বিনয় করে কুলসুমকে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ করে। কারন ওই ছেলেটা নেশাগ্রস্ত, কুলসুম সেখানে ভালো থাকবে না। তার উপর তার একটা মেয়ে আছে। এসব কিছু বিবেচনা করে কুলসুমকে অনেকটা জোর করেই তার বাবা আলামিনের কাছে দিয়ে যায়। শ্বশুরের অনুরোধ আর বাচ্চার কথা চিন্তা করে আলামিন কুলসুমকে গ্রহণ করে।

ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন পরেই আবার কুলসুম চূড়ান্তভাবেই মেয়ে-সংসার সবকিছু ফেলে রেখে দ্বিতীয়বারের মতো আলামিনের ঘর ছেড়ে পালিয়ে যায়।

এরপর থেকেই আলামিন আর তার ৪ বছরের বাচ্চার জীবনের চাকা নতুনভাবে রিক্সায় রিক্সায় আঁকাবাঁকা পথে একসাথে চলতে থাকে…………

গল্পের মতো শোনালেও আলামিন আর নুহার গল্প ভোলার একটি সাম্প্রতিক ঘটনা (ছবিতে বাবা আলামিন আর মেয়ে নুহা)।
ধন্যবাদ সবাইকে।

#realstory #bhola #Bangladesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

©2026 All Posts | Design: Newspaperly WordPress Theme