Skip to content

All Posts

Menu
  • Home
  • Funny Post
  • Viral Post
Menu

সান্ডা না দব? বিভ্রান্তির শেষ নেই!

Posted on May 17, 2025

সান্ডা না দব? বিভ্রান্তির শেষ নেই!
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কফিলের ছেলের জন্য “সান্ডা” খুঁজে বেড়ানো নিয়ে তুমুল আলোচনা চলছে। কিন্তু যেটা সবাই সান্ডা ভাবছে, আসলে সেটা “দব” — মরুভূমিতে বাস করা এক ধরনের তৃণভোজী প্রাণী।
তাহলে পার্থক্যটা কী?
• সান্ডা: ছোট আকারের, মোটা লেজওয়ালা সরীসৃপ। গুইসাপের মতো দেখতে। বাংলাদেশে দেখা যায়, তবে আরবে না।
• দব: আরবে পাওয়া যায়, ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। লেজ মসৃণ, খাবার হিসেবে ঘাস, পোকা খায়।
• গুইসাপ: আকারে বড়, চ্যাপ্টা লেজ। জলে-স্থলে ঘোরে, ছোট প্রাণী শিকার করে খায়।
হালাল না হারাম?
• দব: নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে খাননি, কিন্তু সাহাবিদের খেতে নিষেধও করেননি। তাই অনেকে একে হালাল বলেন।
• সান্ডা ও গুইসাপ: বেশিরভাগ স্কলারদের মতে হারাম, বিশেষ করে হানাফি মাজহাবে।
আর সান্ডার তেল?
অনেকে বলে সান্ডার তেল নাকি যৌনক্ষমতা বাড়ায়! তবে এটার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই — শুধু পুরনো বিশ্বাস।
শেষ কথা:
বাংলাদেশে দব নেই, তাই ভাইরাল ভিডিও দেখে কেউ যদি দবের বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখেন, তার বদলে পোল্ট্রি মুরগির বিরিয়ানি খেয়ে শান্তি পান!
#ফটোগ্রাফি #BMW

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

©2026 All Posts | Design: Newspaperly WordPress Theme