“কফিল আর সান্ডার গল্প”
বর্তমান ফেসবুকের ভাইরাল টপিক হলো “কফিল” ও “সান্ডা”
“Kafeel ” আরবি শব্দ, যার অর্থ “মালিক”
সৌদি আরবে যেসব প্রবাসী ভাইয়েরা কারো অধীনে কাজ করেন, তাদের কে “কফিল” বলেন।
আর সান্ডা হলো গুইসাপ জাতীয় একটা প্রাণি, আমাদের দেশি গুইসাপের মতো হলেও সৌদির টা ঘাস খায়, আর ওটা সৌদিয়ানদের খুব প্রিয় খাবার,
আর আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের কফিল দের জন্য মরুভূমি থেকে সান্ডা ধরে নিয়ে আসেন।
এখন কথা হলো এ নিয়ে এতো ট্রলের কি আছে?
আসলেই কিছু নাই,কিন্তু এখন প্রায় সব প্রবাসী ভাইয়েরা যার যার আইডি বা পেইজে এসব সান্ডা ধরার ভিডিও পোস্ট করেন,
তাই এটা নিয়ে সবাই ট্রল করে।
কিন্তু trust me আমাদের কাছে ব্যাক্তিগত ভাবে এসব ভিডিও খুব ভালো লাগে!
এমনিতে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে বেতন খুবই কম, তো প্রবাসী ভাইয়েরা যদি তাদের মালিক এর উপকার করে কিছুটা উপার্জন করতে পারে তাইলে আপনার আমার সমস্যা কোথায়?
#কফিল #সান্ডা #সৌদি