Skip to content

All Posts

Menu
  • Home
  • Funny Post
  • Viral Post
Menu

বাংলাদেশের দুই টাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর কাগজের নোট

Posted on May 18, 2025

🔺বাংলাদেশের দুই টাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর কাগজের নোট! এমন খবরে হয়তো আশ্চর্য হয়েছেন। কিন্তু জানেন কি? পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট নিয়ে ২০১২ সালে রাশিয়ার একটি বিনোদন পত্রিকা বিশ্বজুড়ে জরিপ চালিয়েছিল। সেখানে প্রথম হয়েছিল বাংলাদেশের দুই টাকার নোট।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল সাও টোমের ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছিল যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। পঞ্চম স্থানে জর্জিয়ার ১০ লারি নোট। ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার। সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার। অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল। নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনার্স নোট এবং দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট।

এটি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বিশ্বব্যাপী অনলাইন পাঠকদের কাছ থেকে মত নিয়ে রিপোর্ট তৈরি করেছে রাশিয়ার বিনোদন আউটলেটটি।

দুই টাকার নোটটির একপিঠে শহীদ মিনার, অন্য পিঠে গাছের ডালে বসে আছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দুই পিঠেই দুটি শান্তির সাদা বৃত্ত। দোয়েল বসা ডালের নিচে কুলকুল বয়ে যাওয়া নদী। শহীদ মিনারের পাশেই ফুল ফোটা ছোট্ট গাছ। দুই টাকার এই নোট বাংলাদেশের কথা বলে, চিত্রিত করে দেশের প্রকৃতিকে।

#Bangladesh #photo #photochallenge #photography #fishing #foryoupageシforyou

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

©2026 All Posts | Design: Newspaperly WordPress Theme